শিক্ষার মান উন্নয়নের জন্য রাজ্যে মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় রাজ্য জুড়ে চালু করেছেন সবুজ সাথী প্রকল্প। যাতে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় আসার পথে কোন প্রকার সমস্যায় না পরে। সেই মতো বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয়। সাইকেল পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা।
জানা গেছে, পঞ্চায়েত সমিতির সভাকক্ষ্যে কালিয়াগঞ্জ ব্লকের চতুর্থ পর্যায়ের মোট ৪৩১৭ জন ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সেই মতো এদিন বেশ কিছু সাইকেল দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও মহম্মদ জাকারিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, সহ-সভাপতি রুস্তম আলী, বিশিষ্ট সমাজসেবী দধীমোহন দেবসর্মা ও জয়ন্ত সাহা, বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্যরা। উপসস্থিত বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানিয়েছেন, রাজ্যে জুড়ে পথ দুর্ঘটনা হচ্ছে সেখানে দাঁড়িয়ে সাইকেল চালানোর সময় কোন ভাবেই মোবাইল ফোনে কথা না বলা হয়। যাতে সাইকেল চালানোর সময় কোন প্রকার দুর্ঘটনা না ঘটে। তার সাথে সাথে রাজ্য সরকার ছাত্রী-ছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের যে সকল প্রকল্প চালু করেছে তা নিয়েও আলোচনা করা হয়।
এদিন বিডিও মহম্মদ জাকারিয়া জানান, কালিয়াগঞ্জ ব্লকের চতুর্থ পর্যায়ে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরন করা হয়। এবারে কালিয়াগঞ্জ ব্লকের মোট ৪২১৭ জন ছাত্র ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।